দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের সঙ্গে শালামচে সীমান্ত পারাপার বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক। শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির দুটি নিরাপত্তা সূত্র।
সূত্রগুলো জানায়, সৌদি আরবের ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের ধরতে ইরাকে ব্যাপক অভিযান চলছে। এর অংশ হিসেবেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শালামচে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সৌদি আরব জানিয়েছিল, দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাক থেকে এসব ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল।
হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার পরই ইরাক-ইরান সীমান্তের শালামচে সীমান্ত পারাপার বন্ধের নির্দেশ দেওয়া হলো।
/অ